Friday, October 30, 2026
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে কন্ট্রাক্ট রিসার্স অর্গানাইজেশন (সিআরও) উদ্বোধন
30, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে ঔষধের কার্যকারীতা ও স্বাস্থ্যঝুকি নিরুপনের  গবেষণার জন্য  Insight Lab নামে কন্ট্রাক্ট রিসার্স অর্গানাইজেশন (সিআরও) আজ উদ্বোধন করা হয়েছে। কৃষি ভবনে অবস্থিত Insight Lab এর অধীনে প্রতিষ্ঠিত বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) ল্যাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম এ সিআরও উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন । সিআরও হিসেবে Insight Lab এ ঔষধের কার্যকারীতা ও স্বাস্থ্যঝুকি নিরুপনের জন্য গবেষণা সুবিধা ও বিদ্যমান নীতিমালা উপস্থাপন করেন ল্যাবের পরিচালক প্রফেসর ড. মো. গোলবার হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মো. মোজাফ্ফর হোসেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আরিফুর রহমান,  ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. এ এইচ এম খুরশীদ আলম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. নূরুল মোমেন ও সহকারী পরিচালক ড. মো. আদিল হাসান চৌধুরী, Insight Lab এর গবেষকবৃন্দ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকবৃন্দ।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft