এগ্রিলাইফ২৪ ডটকম:ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট স্পেশাল এডভাইজার (রিপসা), ডি-৬৪ এর আয়োজনে চারটি রোটারি ক্লাব রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী, রোটারি ক্লাব অব রাজশাহী শাইনিং এবং রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর যৌথ উদ্যোগে রাজশাহীতে বিশ্ব পোলিও দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ বছরের রোটারি ইন্টারন্যাশনালের প্রচারাভিযানের থিম হলো "One Day. One Focus: Ending Polio" (একদিন, এক লক্ষ্য: পোলিও নির্মূল) প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু, চার্টার্ড প্রেসিডেন্ট, পাস্ট প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আজ ২৪ এপ্রিলরাজশাহীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জিরো পয়েন্টে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে পোলিও নির্মূলে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান আনিসুর রহমান নোবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট স্পেশাল এডভাইজার টিমের সদস্য রোটারিয়ান আব্দুর রব জোয়াদ্দার (পাস্ট প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী), পাস্ট প্রেসিডেন্টরোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ (রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল), পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মঞ্জুর হোসেন (রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী) এবং পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মেসবা হোসেন বুলবুল।
ইভেন্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন রোটারিয়ান প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম (রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী)। এছাড়া বক্তব্য রাখেন আয়োজক চার ক্লাবের প্রেসিডেন্ট যথাক্রমে রোটারিয়ান মো. একরাম হোসেন, রোটারিয়ান মো. এনামুল হক, রোটারিয়ান নাজমুল হক রানা এবং ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বিশ্ব পোলিও দিবসের বিভিন্ন তথ্য তুলে ধরেন। তারা জানান, পোলিও (পোলিওমাইলাইটিস) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত ৫ বছরের কম বয়সী শিশুদের আক্রমণ করে। এই ভাইরাস স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এবং অল্প সময়ের মধ্যে স্থায়ী পক্ষাঘাত এমনকি মৃত্যুও ঘটাতে পারে। পোলিওর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই টিকাদানই একমাত্র প্রতিকার।
বক্তারা আরও জানান, রোটারি ইন্টারন্যাশনাল ১৯৮৫ সাল থেকে PolioPlus কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাপী পোলিও নির্মূলে নেতৃত্ব দিয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অংশীদারিত্বে রোটারি ২৫০ কোটিরও বেশি শিশুকে পোলিও টিকা প্রদানে সহায়তা করেছে। রোটারির অক্লান্ত প্রচেষ্টায় আজ বিশ্বের ৯৯.৯৯% দেশ পোলিওমুক্ত। বর্তমানে মাত্র ২টি দেশে আফগানিস্তান ও পাকিস্তানে ওয়াইল্ড পোলিও (WPV1) স্থানীয়ভাবে বিরাজমান। ২০২৬ সালে আফগানিস্তানে ৩৫টি এবং পাকিস্তানে ৫টি ওয়াইল্ড পোলিও রোগী শনাক্ত হয়েছে।
বক্তারা বলেন, বৈশ্বিক পোলিও নির্মূল উদ্যোগ (GPEI) ২০২৭ সালের শেষ নাগাদ ওয়াইল্ড পোলিওভাইরাস টাইপ-১ (WPV1) বৈশ্বিকভাবে নির্মূলের সনদ অর্জন এবং ২০২৯ সালের শেষ নাগাদ সার্কুলেটিং ভ্যাকসিন-ডেরাইভড পোলিওভাইরাস টাইপ-২ (cVDPV2) নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে যতদিন একটি শিশুও পোলিও আক্রান্ত থাকবে, ততদিন সব শিশুই ঝুঁকিতে থাকবে তাই আমাদের প্রচেষ্টা থামানো যাবে না।
অনুষ্ঠানে পোলিও প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়: জন্মের পরপরই শিশুকে পোলিও টিকা দেওয়া, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ডোজ সম্পন্ন করা, জাতীয় টিকাদান ক্যাম্পেইনে অংশ নেওয়া, টিকা নেওয়ার সময় স্বাস্থ্যকর্মীর পরামর্শ মেনে চলা এবং সন্দেহজনক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে পোলিওমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় "পোলিওমুক্ত পৃথিবী এটাই আমাদের প্রতিশ্রুতি"। আমাদের সকলে সম্মিলিত প্রচেষ্টায় ২০২৯ সালে পৃথিবীকে পোলিওমুক্ত করতে পারি।