Monday, August 10, 2026

রোয়াংছড়িতে মাশরুম চাষ বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

09, Aug 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

এগ্রিলাইফ২৪ ডটকম:“মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ” প্রকল্পের আওতায় রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়ায় মাশরুম চাষ বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. মো. হজরত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. আখতার জাহান কাকন। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা কৃষি অফিসার মো. এহসানুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অংসাজাই মারমা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা নুসিং মারমা ও মীনাক্ষী তঞ্চঙ্গ্যা।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মাশরুম চাষের গুরুত্ব, পুষ্টি উন্নয়নে এর ভূমিকা এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ও দারিদ্র্য হ্রাসে মাশরুম চাষের সম্ভাবনা সম্পর্কে কৃষক-কৃষাণীদের অবহিত করেন। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মাশরুম উৎপাদন, পরিচর্যা ও বাজারজাতকরণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে প্রদর্শনীপ্রাপ্ত কৃষকদের মাঝে মাশরুম চাষের জন্য প্রদর্শনীর বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft