Saturday, October 10, 2026
শিক্ষামন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
08, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় ভিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য সহযোগী হিসেবে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দেশের শিক্ষা খাতের নতুন অগ্রগতির সূচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম , ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময়কালে আগামী দিনে পারস্পরিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করা হয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণা সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা এবং শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও আধুনিক, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft