Sunday, September 20, 2026
সিলেটে মতবিনিময় সভা ও বীজ ডিলার সম্মাননা এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত
19, Sep 2026 | এগ্রিবিজ এন্ড টেক

মো. জুলফিকার আলী:বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), উপপরিচালক (বীজ বিপণন), বীজ ভবন,সিলেট এর আয়োজনে মতবিনিময় সভা ও বীজ ডিলার সম্মাননা বিষয়ক এবং পার্টনার প্রগ্রোম ও কৃষক পর্যায়ে বিএডিসি’র বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় ‘বীজ ডিলার প্রশিক্ষণ’ সিলেট নগরীর হোটেল ভ্যালি গার্ডেন এর কনফারেন্স রুমে আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ভবন, সিলেট এর) উপপরিচালক (বীজ বিপণন) মো. হুমায়ন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বীজ বিতরণ বিভাগের ব্যবস্থাপক ফজলে রব। তিনি বক্তব্যে বলেন- বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-র বীজ ডিলারগণ দেশের কৃষক পর্যায়ে মানসম্মত ও সরকার নির্ধারিত মূল্যে বীজ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিলারদের নিকট বীজ সরবরাহের পর ডিলারদের মাধ্যমে কৃষক পর্যায়ে বীজ বিক্রির বিষয়টি আরো কঠোরভাবে মনিটরিং ও তদারকি করতে হবে। ডিলাররা যাতে কোনরূপ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে না পারে সে বিষয়েও সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।

‘বীজ ডিলার প্রশিক্ষণের মূখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক চৌধুরী এববং সিলেট মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তপন কুমার সাহা। 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উপপরিচালক (বীজ উৎপাদন) আশুতোষ দাশ; উপপরিচালক (আলু বীজ) ঈমাম হোসেন  সিনিয়র সহকারী পরিচালক (খামার) পরিতোষ পাল; মৌলভীবাজার কুলাউড়ার  বিএডিসি’র উপসহকারী পরিচালক (বীজ বিপণন)। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট অঞ্চলের বীজ ডিলার মধ্যে বিএডিসি’র উৎপাদিত বীজ বেশি বিক্রয় করায়  ১০ জন বীজ ডিলার-কে সম্মাননা প্রদান করেন। উপস্থিত বীজ ডিলারদের মাঝে কৃষি বিষয়ক লিফলেট/ ফোল্ডার এবং ফেসবুক পেজের QR Code ও কৃষি কল সেন্টার-১৬১২৩ লেখা সংবলিত চাবির রিং বিতরণ করা হয়েছে। 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft