Sunday, August 30, 2026

সিভাসু’তে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

28, Aug 2026 | ইসলাম ও জীবন

সিভাসু প্রতিনিধি:যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। নানা আয়োজনের মাধ্যমে সিভাসু কর্তৃপক্ষ দিবসটি উদযাপন করে।

এ উপলক্ষ্যে সিভাসু কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, আযান, হামদ ও নাত, রসুল (সা.)-এর জীবনীর উপর বক্তৃতা প্রতিযোগিতা, রসুল (সা.) সম্পর্কে স্বরচিত কবিতা প্রতিযোগিতা, ক্যালিগ্রাফি প্রতিযোগিতা এবং আলোচনা সভা।

আজ শুক্রবার সকালে সাড়ে ৯টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পশ্চিম খুলশীস্থ কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অবস্থিত মসজিদে বেলাল (রা.)-এর খতিব মুফতি আহমেদ হোসাইন সাকিব।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিভাসু শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.  এ. কে. এম. সাইফুদ্দিন, অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান, ছাত্র প্রতিনিধি ডা. জিয়া উদ্দিন এবং কর্মচারী প্রতিনিধি মো: মাকসুদুর রহমান।  

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর মো: আ: হালিম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

আলোচনাসভায় বক্তারা মহানবী (সা.)-এর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন এবং রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ধারণ ও অনুসরণ করে জীবনযাপন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, আযান, হামদ ও নাত, রসুল (সা.)-এর জীবনীর উপর বক্তৃতা প্রতিযোগিতা, রসুল (সা.) সম্পর্কে স্বরচিত কবিতা প্রতিযোগিতা এবং ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনাসভা ও পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিভাসু কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা হাফিজ আহমাদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।   

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft