Monday, August 10, 2026

স্মার্ট অ্যাকুয়াকালচারের পথে ফুলবাড়িয়া: নারিশ-ইউএসজিবিসি’র যৌথ কর্মশালা

06, Aug 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ প্রতিনিধি: খাবার দিচ্ছেন ঠিকই, কিন্তু মাছ বাড়ছে না? খরচের চাপে লাভ থাকছে না পকেটে? এই সব প্রশ্নের উত্তর দিতেই ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হাজির হয়েছিল নারিশ ফিডের মৎস্য বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নারিশ ফিডের এজেন্ট আনাফ পোল্ট্রিতে ৭০ জন চাষিকে শেখানো হলো “গুণগত খাদ্য পরিমিত পরিমাণ, মাছের বৃদ্ধি চাষির লাভ” মন্ত্রের বাস্তব প্রয়োগ।

ড. মহিউদ্দিন আমিরুল কবির চৌধুরীর নেতৃত্বে চাষিরা মাঠে নেমে শিখলেন আধুনিক পুকুর ব্যবস্থাপনা, সঠিক মাত্রায় খাবার প্রয়োগ ও রোগ দমনের কৌশল। শুধু লেকচার নয়, হাতে-কলমে দেখানো হলো কীভাবে খরচ বাঁচিয়ে উৎপাদন বাড়ানো যায়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস-এর গ্লোবাল স্ট্যাটিস্টিকস অ্যান্ড ট্রেড ম্যানেজার মার্ক সিভিয়ার, নারিশের এভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. সামিউল আলিম, জিএম এস. এম. এ. হক, সিনিয়র ডিজিএম ডা মুহাম্মদ মুছা কালিমুল্লাহ, ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টসের কনসালটেন্ট মাহি আলম সারোয়ার, পু‌ষ্টি ও ফিড বি‌শেষজ্ঞ অং থো‌য়েন এ (অন্তু) ও জু‌নিয়র এ‌জিএম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং প্রায় ৭০ জন খামারি।

নারিশ ফিডের উদ্যোগে এবং US Grains and BioProducts Council (USGBC)-এর কারিগরি সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণে চাষিরা বলছেন, এবার পাঙ্গাশ,তেলাপিয়া ও  পাবদা-কই-শিংয়ে আর লস নয়। নারিশ ফিড জানিয়েছে, দেশের প্রোটিন চাহিদা মেটাতে এমন প্রশিক্ষণ চলবে পুরো বছর, সব সম্ভাবনাময় অঞ্চলে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft