
এগ্রিলাইফ ডেস্ক: কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ড. মুহাম্মদ আতাউর রহমান, মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। আজ ২২ ফেব্রুয়ারি রাজধানীর সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় কৃষি গবেষণা ও উন্নয়নে সরকারের দিকনির্দেশনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।