ব্রিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) আজ মঙ্গলবার (০১ বৈশাখ ১৪৩৩) বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে ব্রির প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি ব্রির স্কুল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে স্কুল মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রি বিজ্ঞানী সমিতির (ব্রিসা) সভাপতি এবং আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এফএমপিএইচটি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া ভ‚ঞা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ.টি.এম. সাখাওয়াত হোসেন এবং ব্রিসার সাধারণ সম্পাদক ও ফলিত গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল।

এসব অনুষ্ঠানে ব্রির বিভাগীয় ও শাখা প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিক প্রতিনিধিসহ সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকসহ বি আর আর আই উচ্চ বিদ্যালয় এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।