গবেষণা, উদ্ভাবন ও খামারি সহায়তায় জোর: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে বিসিএস লাইভস্টক ক্যাডারের মতবিনিময়

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিসিএস লাইভস্টক ক্যাডার এসোসিয়েশন এর নেতৃবৃন্দের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে দেশের প্রাণিসম্পদ খাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে রোগ নিয়ন্ত্রণ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, খামারি সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবন, এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরা হয়।

এছাড়াও বিসিএস লাইভস্টক ক্যাডারের পেশাগত উন্নয়ন, ১৯ তম থেকে পরবর্তী ব্যাচগুলোর ইন-সিটু পদোন্নতি এবং যুগোপযোগী নিয়োগ কাঠামো সংক্রান্ত বিষয়গুলো মাননীয় প্রতিমন্ত্রীর সদয় বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে।

মাননীয় প্রতিমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের প্রাণিসম্পদ খাত আরও আধুনিক, বৈজ্ঞানিক ও টেকসই রূপ লাভ করবে এই মর্মে লাইভস্টক ক্যাডার এসোশিয়েসনের নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন।

মাননীয় প্রতিমন্ত্রী লাইভস্টক ক্যাডার এসোসিয়েসনের সকল সদস্যগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও প্রাণিসম্পদ খাতকে টেকসই এবং রপ্তানীমুখী করে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন বিসিএস লাইভস্টক ক্যাডার এসোশিয়েসনের আহ্বায়ক ডাঃ মোঃ আঃ মান্নান মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান, সদস্য ডাঃ আতিকুর রহমান, ডাঃ মেহেদী হাসান ভুইয়া, ডাঃ সাখাওয়াত হোসেন ও ড. মোঃ নজরুল ইসলাম সহ আরো অনেকে।