
এগ্রিলাইফ প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ আয়োজনে এ সি আই ক্রপ কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্লোরা লাকি কুপন ড্র সিজন–৮। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত কান্ট্রি হাউজে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফ্লোরা পরিবেশক, ডিলার ও কর্মকর্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় উপস্থিত ছিলেন এসি আই ক্রপ কেয়ারের ডিএমডি ড. মুকতার আহমেদ সরকার, সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আব্দুর রহমান, ডেপুটি ডিরেক্টর (প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) সুবীর চৌধুরী, জেনারেল ম্যানেজার (সেলস) মো. আসাদুজ্জামান মাসুদ, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার আবু বকর সিদ্দিক, ম্যানেজার (ব্র্যান্ডিং) কৃষিবিদ সোনিয়া রশীদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সারাদেশের ফ্লোরার সঙ্গে সংশ্লিষ্ট দুই শতাধিক পরিবেশক, ডিলার ও কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন। লটারির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৫টি আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
প্রথম পুরস্কার হিসেবে একটি ইয়ামাহা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল জিতে নেন রাজশাহীর মোহনপুর থেকে আগত জুই এন্টারপ্রাইজের কর্ণধার মো. মাসুদ রানা। দ্বিতীয় পুরস্কার হিসেবে দেড় টনের এসি জিতে নেন মেসার্স আশুতোষ ভান্ডারের স্বত্বাধিকারী প্রশিত কুমার সাহা এবং মেসার্স ইয়াসিন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ইয়াসিন আলী।
তৃতীয় পুরস্কার হিসেবে ৪৩ ইঞ্চি টিভি পান তিনটি ডিলার প্রতিষ্ঠান মেসার্স লাবণী ট্রেডার্স (মোহনপুর, রাজশাহী), মেসার্স এম এস এন্টারপ্রাইজ (রাজশাহী সদর) এবং মেসার্স মিজান ট্রেডার্স (সাপাহার, নওগাঁ)। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৪ জনকে ফ্রিজ, পঞ্চম পুরস্কার হিসেবে ৫ জনকে ঢাকা–কক্সবাজার–ঢাকা ভ্রমণ, ষষ্ঠ পুরস্কারে ৬ জনকে স্মার্টফোন এবং সপ্তম পুরস্কারে ৩৪ জনকে সিলিং ফ্যান প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফেসবুক লাইভের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের পরিবেশক ও কর্মকর্তারাও উপভোগ করেন।
উল্লেখ্য, ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান দেবী ক্রপসায়েন্স প্রাইভেট লিমিটেড উদ্ভাবিত নাইট্রোবেনজিন সমৃদ্ধ বিশেষ ফলনবর্ধক পণ্য ফ্লোরা বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে সমাদৃত। বাংলাদেশে এর একমাত্র ডিস্ট্রিবিউটর হলো এ সি আই ক্রপ কেয়ার। কৃষকের দোরগোড়ায় নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি উপকরণ পৌঁছে দিতে পরিবেশকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় দেশের কৃষি খাতের শীর্ষ প্রতিষ্ঠান এসি আই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এ সি আই ক্রপ কেয়ার পরিবেশকদের উৎসাহিত করতে নিয়মিতভাবে আয়োজন করে আসছে “ফ্লোরা লাকি কুপন ড্র”।