প্রাকৃতিক সমাধানে মৎস্য খাত: এসেনশিয়াল অয়েলের বহুমাত্রিক ব্যবহার তুলে ধরলেন পুষ্টিবিদ সাইফি নাসির

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: এসেনশিয়াল অয়েল (Essential Oil) প্রাকৃতিক বৃদ্ধির প্রবর্তক, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট এবং অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসাবে, খাদ্যের কার্যকারিতা এবং অন্ত্রের স্বাস্থ্য বৃদ্ধি করে মৎস্য খাদ্যে ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হয়। এছাড়া রোগজীবাণু বৃদ্ধি হ্রাস করে, হজমকে উদ্দীপিত করে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কথা গুলো বলেছেন পুষ্টিবিদ সাইফি নাসির।

পুষ্টিবিদ সাইফি নাসির বলেন এসেনশিয়াল অয়েল (Essential Oil) যা এথেরোলিয়াম নামেও পরিচিত, এর বিভিন্ন ধরনের থেরাপিউটিক বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে অ্যানালজেসিক, অ্যাডাপটোজেন এবং অ্যাস্ট্রিনজেন্ট রয়েছে। যার মূল উৎসগুলো হলো কারভাক্রোল, ওরেগানো তেল, থাইম তেল, রসূন ও রসুন তেল, চা গাছের তেল, দারুচিনি/লবঙ্গ, সাইট্রাস/রোজমেরি, পেপারমিন্ট, আদা (জিংজিবার অফিশনাল) ইত্যাদি।

পুষ্টিবিদ সাইফি নাসির মাছের খাদ্যে এসেনশিয়াল অয়েল (Essential Oil) বিভিন্ন পুষ্টিগত এবং স্বাস্থ্যগত সুবিধার কথা ব্যক্ত করে বলেছেন এসেনশিয়াল অয়েল মাছের অন্ত্রের এনজাইম (যেমন: প্রোটিয়েজ, অ্যামাইলেজ এবং লাইপেজ) নিঃসরণ বাড়ায়, যা হজমে সাহায্য করে। এটি অন্ত্রের শোষন এলাকা (villi) বৃদ্ধি করে পুষ্টির আরও ভালো শোষণ নিশ্চিত করে। এগুলো প্রাকৃতিক ইমিউনোস্টিমুল্যান্ট হিসেবে কাজ করে, যা মাছের শ্বেত রক্তকণিকা (WBC) এবং লাইসোজাইম অ্যাক্টিভিটি বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

পুষ্টিবিদ সাইফি নাসির মাছের খাদ্যে এসেনশিয়াল অয়েল (Essential Oil) প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে বায়ো-অ্যাক্টিভ উপাদানসমূহ (যেমন: থাইমল, কারভাক্রল) ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও পরজীবী ধ্বংস করতে সাহায্য করে। অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মাছের কোষের ক্ষতি রোধ করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে।এছাড়া খাদ্যের রুচি বাড়ানো এবং খাবার গ্রহণের হার বৃদ্ধিতে সহায়তা করে।

পুষ্টিবিদ সাইফি নাসির উল্লেখ করেন, বর্তমান গবেষণায় দেখা গেছে এসেনশিয়াল অয়েল (Essential Oil) অ্যাকুয়াকালচারে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী প্রভাবগুলির এজেন্ট হিসাবে অপরিহার্য যা ফিশ ফিড নিউট্রিশনে ব্যবহারের মূল্যায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে থাকে।

পুষ্টিবিদ সাইফি নাসির মাছের খাদ্যে এসেনশিয়াল অয়েল (Essential Oil) ব্যবহারের জন্য গুরুত্ব হিসেবে বিবেচনা করেছেন, যেমন সঠিক ডোজ সঠিক প্রজাতির উপর প্রয়োগ করতে হবে তার না হলে, উচ্চ ঘনত্বের জন্য লিভারের ক্ষতি এবং বৃদ্ধির নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পুষ্টিবিদ সাইফি নাসির গুরুত্ব সহকারে বলেন, ফিশ ফিডের প্যালাটিবিলিটি এবং গ্রোথ এনহান্সমেন্টে এসেনশিয়াল অয়েল (Essential Oil) ভূমিকা পালন করে। অ্যান্টিপ্যারাসাইটিক কার্যকলাপে সহযোগিতা করে থাকে। কিন্তু এসেনশিয়াল অয়েল (Essential Oil) এর মজুদ নিরাপত্তা, কার্যকারিতা, জিনোটক্সিসিটি এবং উন্নয়নমূলক বিষাক্ততার জন্য আরো বেশি গবেষণা এবং পরীক্ষামূলক পদ্ধতি দরকার।