
এগ্রিলাইফ২৪ ডটকম:ঘাটাইল-মধুপুর রিজিয়নে কর্মরত বা স্থায়ী ভেটেরিনারি ডাক্তারগণের সম্মিলিত প্লাটফর্ম 'ঘাটাইল-মধুপুর ভেট ডক্টরস্ এসোসিয়েশন' এর নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে ডা. আব্দুর রশিদ (বেঙ্গল ওভারসিজ লি.) ও সাধারণ সম্পাদক পদে ডা. মুহাম্মদ হারুনুর রশিদ (প্রভিটা ফিড এন্ড হ্যাচারিজ লি.) মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধুপুরের একটি রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ২০২৫-২৬ সালের নতুন কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন- ডা. নির্মল কৈরী রাজু (পপুলার ফার্মাসিউটিক্যালস লি.), ডা. নিজাম উদ্দিন (আরিফস, বাংলাদেশ), ডা. মোঃ জামিউল কবির লিও (প্রাইভেট প্র্যাক্টিশনার), ডাঃ নাসির আহমেদ (আদিয়ান এগ্রো লি.)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন- ডা. রায়হানুজ্জাম সরকার (নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারিজ লি.), ডা. মোঃ ইমরুল কায়েস সুজন (ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.)।
সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ জাহিদুল ইসলাম ফয়সাল (এলইও), সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ আশিষ কুমার বৈরাগী। দপ্তর সম্পাদক ডা. আসিফ আহমেদ (নিউ হোপ ফিড মিল বাংলাদেশ লি.), সহ-দপ্তর সম্পাদক ডা. মোঃ আব্দুর রহমান (সেঞ্চুরি এগ্রো লি.)।
কোষাধ্যক্ষ ডা. আল রাফসান শোভন (নাবিল গ্রুপ), সহ-কোষাধ্যক্ষ ডা. মোঃ সাব্বির আহমেদ (উদ্যোক্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. আরিফ বিল্লাহ সৌরভ, সহ-প্রচার সম্পাদক ডা. মোঃ মোখলেছুর রহমান (কাজী ফার্মস লি.)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডা. মোঃ আজিজুল হক সিয়াম (কাজী ফার্মস লি.), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডা. মাসুম আক্তার সম্রাট (প্যারাগন ফিড লি.) প্রমুখ।
এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন- ডা. শাহ আহমেদ ফরিদ (অরবিটাল এগ্রো), ডা. রেজাউল করিম খান সোহেল (উদ্যোক্তা), ডা. মোঃ জাহিদুল ইসলাম (উদ্যোক্তা), ডা. মোঃ নাসির উদ্দিন (আবেদীন এগ্রো লি.), ডা. খন্দকার রেজাউল ইসলাম (আরআরপি ফিড লি.)।
প্রাইভেট সেক্টরে কর্মরত ভেটদের নিজেদের মধ্যে সমন্বয় এবং একতা তৈরির মাধ্যমে প্রাণিসম্পদ সেক্টরের উন্নতিতে এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়মিত চলমান থাকবে বলে জানান সংগঠনটির সদস্যরা।