সিগমা গ্রুপ-এর ইফতার মাহফিল ও পোল্ট্রি-প্রাণিসম্পদ সেক্টর নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

রাজধানী প্রতিনিধি: সিগমা গ্রুপ-এর উদ্যোগে শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় ইফতার, দোয়া মাহফিল ও পোল্ট্রি-প্রাণিসম্পদ সেক্টরের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সিগমা গ্রুপ-এর চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন সিগমা পরিবারের কর্মকর্তা-কর্মচারী, পোল্ট্রি ও প্রাণিসম্পদ সেক্টরে কর্মরত উদ্যোক্তা এবং গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, পবিত্র রমজানের শিক্ষা আমাদেরকে সততা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার অনুপ্রেরণা দেয়। তিনি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় পোল্ট্রি ও প্রাণিসম্পদ সেক্টরের বর্তমান চ্যালেঞ্জ, খাদ্য নিরাপত্তা, উৎপাদন ব্যয়, প্রযুক্তি ব্যবহার এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা খাতের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেমিন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ডা. গোলাম মোরশেদ, সিগমা বাংলাদেশ-এর ডি.জি.এম জনাব রিয়াজুল ইসলামসহ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে সবার অংশগ্রহণে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।