বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বাফিটা'র গভীর শোক প্রকাশ

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান-এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (BAFIITA)। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বাফিটা’র মহাসচিব মোঃ গিয়াস উদ্দীন খান স্বাক্ষরিত এক শোকবার্তায় সংগঠনটির পক্ষ থেকে সংগঠনটির নেতারা বলেন, তাঁর অকাল প্রয়াণে দেশ একজন দক্ষ, সৎ ও দূরদর্শী প্রশাসনিক ব্যক্তিত্বকে হারিয়েছে।

মরহুম মাহবুবুর রহমান তাঁর কর্মনিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে যে অবদান রেখে গেছেন, তা জাতির স্মৃতিতে চিরদিন অম্লান হয়ে থাকবে।

শোকবার্তায় বলা হয়, তিনি ছিলেন একজন মানবিক ও আদর্শবান ব্যক্তি, যার কর্মজীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাফিটা পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন