গোলপাতার গুড় উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর কলাপাড়ায় গোলপাতার গুড় উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মিঠাগঞ্জে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম।

বিএসআরআইর মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. হারুনুর রশীদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ আমানুল ইসলাম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসআরআইর প্রশিক্ষণ হস্তান্তর বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শরিফুল ইসলাম, কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, উপজেলা কৃষি অফিসার মো. আরাফাত হোসেন, বিএসআরআইর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রতন কুমার গণপতি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গোলপাতার গুড়কে লাভজনক করতে হলে এর চাষ পদ্ধতিকে আধুনিকায়নের পাশাপাশি দরকার উন্নত উপায়ে গুড় তৈরির ব্যবস্থা করা। এ কাজে কৃষকদের প্রশিক্ষিত করতে হবে। সরকার যেহেতু নতুন নতুন পণ্যকে গুরুত্ব দিচ্ছে। তাই গোলপাতাও হতে পারে উপকূলীয় কৃষকদের জন্য আশীর্বাদ।

প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।