
এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের কৃষি প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করতে দেশের স্বসনামধন্য প্রতিষ্ঠান এ সি আই ক্রপ কেয়ার আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করেছে উন্নতমানের অনির্বাচিত আগাছানাশক ‘লুফোসিন’ (Lufosin)।
সোমবার (২ ফেব্রুয়ারী) গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত কান্ট্রি হাউজে লুফোসিন জমজমাট এক আয়োজনের মধ্য দিয়ে (Lufosin) নামক আগাছানাশক প্রোডাক্টটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে।
এই প্রোডাক্টের কার্যকারিতা ও বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা প্রদান করছেন প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজার মোঃ আব্দুল্লাহ হিল মুনীব।
তিনি জানান, লুফোসিন হত্র যাচ্ছে বর্তমান বাজারের অন্যতম দ্রুত ও সর্বাধিক কার্যকরী আগাছানাশক। "সব আগাছা কুপোকাত, এক স্প্রেতেই বাজিমাত" এই প্রত্যয় নিয়ে পণ্যটি সকল ধরণের অনাকাঙ্ক্ষিত আগাছা দ্রুততম সময়ে নির্মূল করতে সক্ষম। এটি একটি সেরা অনির্বাচিত আগাছানাশক হওয়ায় জমি পরিষ্কারে কৃষকদের শ্রম ও খরচ অনেকাংশে কমিয়ে আনবে। আধুনিক ফর্মুলায় তৈরি লুফোসিন ব্যবহারের মাধ্যমে কৃষকরা এখন আরও সহজে মাঠ আগাছামুক্ত রাখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।