ঝালকাঠির রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

নাহিদ বিন রফিক (বরিশাল): পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস গতকাল (৫ এপ্রিল) ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিস এবং পার্টনার প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের (ডিএ¦ই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন। উপজেলা নির্বাহি অফিসার রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে দেশের বিত্তবানদের কৃষিতে আত্মনিয়োগে উৎসাহিতকরণে যথেষ্ট সুযোগ রয়েছে। আর তা বাস্তবায়ন হলে আমাদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

পরে তিনি তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত হাইব্রিড সূর্যমুখী (হাইসান ৩৬) জাতের প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরী আলোচনায় অংশগ্রহণ করেন। এসময় ডিএই ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি এবং প্রকল্পের মনিটরিং অফিসার আলী আজিম শরীফ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।