
এগ্রিলাইফ প্রতিবেদক:রংপুরের বিনোদনকেন্দ্র ভিন্নজগতে তিন শতাধিক খামারির প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো পুষ্টিরাজ ফিড ব্র্যান্ডের “সফল ও লাভজনক খামার ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনার। আরমান ফিডস এন্ড ফিশারিজ লিমিটেডের সৌজন্যে এবং বাঁধন ট্রেডার্স, রংপুর-এর আয়োজনে ২৩ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত এ সেমিনারটি রংপুর অঞ্চলের পোল্ট্রি, ক্যাটেল ও মৎস্য খামারিদের জন্য জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়। আধুনিক খামার ব্যবস্থাপনা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ এবং লাভজনক উৎপাদন নিশ্চিত করার নানা দিক নিয়ে আলোচনা খামারিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
সেমিনারে পোল্ট্রি ও ক্যাটেল ফার্ম ম্যানেজমেন্ট বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ডা. সালাহ্ উদ্দিন শাকিল, সিনিয়র এজিএম, পুষ্টিরাজ ফিড। তিনি বলেন, মানসম্মত ফিড, বৈজ্ঞানিক ফর্মুলেশন, সঠিক ব্যবস্থাপনা এবং নিয়মিত কারিগরি সহায়তার সমন্বয়ই খামারের সাফল্যের মূল চাবিকাঠি।
অন্যদিকে মৎস্য চাষ বিষয়ে কৃষিবিদ মোশারফ হোসেন, সিনিয়র ডিজিএম, পুষ্টিরাজ ফিড, টেকসই উৎপাদন, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারভিত্তিক সমস্যা সমাধানে পুষ্টিরাজের কার্যকর ভূমিকা তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন মেসার্স বাঁধন ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ সাদ্দাম হোসেন এবং উত্তরবঙ্গ অঞ্চলের এজিএম বিপ্লব কুমার অধিকারী।
আলোচনায় উঠে আসে, পুষ্টিরাজ ব্র্যান্ড শুধু মানসম্মত ফিড সরবরাহ করেই নয়, বরং মাঠপর্যায়ে নিয়মিত কারিগরি সেবা, খামারভিত্তিক পরামর্শ, উৎপাদন খরচ কমানোর কৌশল এবং রোগ ব্যবস্থাপনায় সহায়তার মাধ্যমে রংপুর অঞ্চলের খামারিদের আস্থা অর্জন করেছে।
খামারিরা জানান, পুষ্টিরাজ ফিড ব্যবহারে পশু-পাখি ও মাছের বৃদ্ধি ভালো হচ্ছে, ফিড কনভার্সন উন্নত হচ্ছে, উৎপাদনশীলতা বাড়ছে এবং লাভজনকতা নিশ্চিত হচ্ছে। বিশেষ করে ব্র্যান্ডটির ধারাবাহিক গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং সমস্যা সমাধানে দ্রুত সাড়া দেওয়ার কারণে খামারিরা এটিকে নিজেদের উৎপাদন অংশীদার হিসেবে দেখছেন।