বগুড়ার সারিয়াকান্দিতে প্রাণিস্বাস্থ্য সুরক্ষা ও খামারি উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় সোমবার, ২৭ এপ্রিল “স্বাস্থ্যকর পশু সমৃদ্ধ খামারি” শিরোনামে একটি খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আর পি ফার্মাসিউটিক্যাল (ভেটেরিনারি) ও রফিক মেডিসিন বাংলাদেশ-এর যৌথ আয়োজনে আয়োজিত এই সেমিনারে প্রায় ৪০ জন খামারি অংশগ্রহণ করেন।

সেমিনারে বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আর আর পি ফার্মাসিউটিক্যাল-এর সেলস ম্যানেজার ডা. মামুনুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার জনাব শাকিল এবং এমপিও প্রতিনিধিবৃন্দ। ভেটেরিনারি বিশেষজ্ঞগণ খামারে গবাদি পশুর বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, রোগ নিয়ন্ত্রণে বায়োসিকিউরিটির গুরুত্ব এবং যথাযথ প্রতিষেধক ও পুষ্টিপণ্য ব্যবহারের ওপর বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় তুলে ধরা হয়, প্রান্তিক পর্যায়ের খামারীদের সচেতন করে খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সঠিক ব্যবস্থাপনা, রোগবালাই দমন ও সুষম পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে গবাদি প্রাণী সুস্থ ও সবল রাখা সম্ভব। এতে নিরাপদ উপায়ে দুধ ও মাংস উৎপাদন নিশ্চিত হবে এবং খামারিদের আর্থিক সমৃদ্ধি বাড়বে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন।

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রফিক মেডিসিনের বিভিন্ন পণ্য সম্পর্কে খামারিদের অবহিত করেন এবং খামারে রোগ প্রতিরোধে সেগুলোর কার্যকর ব্যবহারের পরামর্শ দেন। উপস্থিত খামারিরা এমন সময়োপযোগী সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং নিয়মিত এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।