সিভাসু’র মেধাবী শিক্ষার্থী উপমা দত্তের অকাল মৃত্যুতে উপাচার্যের শোক

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৬তম ব্যাচের (শিক্ষাবর্ষ: ২০২০-২০২১) মেধাবী শিক্ষার্থী উপমা দত্তের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, উপমা দত্তের অকাল মৃত্যুতে সিভাসু পরিবার গভীরভাবে শোকাহত। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।