বাকৃবি প্রতিনিধি:বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের আয়োজনে একটি পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষদীয় করিডোরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, শিক্ষার মানোন্নয়নের জন্য আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান পদ্ধতি, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন কার্যক্রম এবং গবেষণার সঙ্গে শিক্ষাদানের সমন্বয় অপরিহার্য। পাশাপাশি শিক্ষকদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে তারা আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করতে সক্ষম হন।

সিভাসু প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হয়েছে ‘ফুড ফেস্টিভ্যাল ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের উদ্যোগে দিনব্যাপী এসব অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এ “Hands-on Training on Strengthening Good Governance in Higher Education Institutions through E-Nothi: Transparency, Efficiency and Accountability” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ডিজিটাল সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

শেকৃবি প্রতিনিধি: রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) “লিঙ্গ সমতা পরিকল্পনা বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক। আজ ১৯ এপ্রিল (রবিবার) সকাল ১১.০০টায় অনুষদীয় সম্মেলন কক্ষে(কক্ষ নং ২০০১) আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।​