শাজাহানপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রব্বানী।

ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সাইমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী, জেলা বায়তুলমাল সম্পাদক তালিবুল হাবিব, জেলা প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রবিন, জেলা সাবেক অফিস সম্পাদক ফরিদ উদ্দিন, বগুড়া শাহ সুলতান কলেজের সাবেক সভাপতি শাহিন খান, শাজাহানপুর পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম, দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহমেদ এবং পশ্চিম শাখার সভাপতি শোয়াইব ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি সাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বি-ব্লক ফ্লাইওভারের ঘুরে সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসার সামনে দিয়ে পুনরায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক ছাত্র ও তরুণ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলে।