
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাউয়ূম, বিএনপি নেতা ইদ্রিস আলী সাকিদার, মতিউর রহমান, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, আনোয়ার হোসেন মাস্টার,উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল সহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।