
বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাসে রাতের আধারে কে.আর. মার্কেটে এসির তার চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের তৎপরতা টের পেয়ে চোরেরা পালানোর চেষ্টা করে। তবে কয়েকজন পালাতে সামর্থ্য হলেও একজনকে আটক করতে সক্ষম তারা।
গত মঙ্গলবার (১৭মার্চ) রাত সাড়ে চারটায় নাগাদ এ ঘটনা ঘটে। গভীর রাতে কে.আর. মার্কেট সংলগ্ন এস্টেট অফিস ৩৮ নং কক্ষের এসির তার চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টাকালে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত পৌঁছে যায়। আটককৃত একজনকে পুলিশের কাছে হস্তান্তর পূর্বক ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় এজহার দায়ের করা হয়।
কোতোয়ালি থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কে.আর. মার্কেটে এস্টেট অফিস কক্ষ নং ৩৮ এর এসির তার চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা চালানো হয়। এ সময় কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটক করতে সক্ষম হন। পরে উপস্থিত লোকজনের সামনে আটক ব্যক্তির কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়া যায় এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়।
চুরির ঘটনায় আটক ব্যক্তি হলেন মো. শরীফুল ইসলাম (২৫), পিতা-মৃত মোতাহার হোসেন, মাতা-মৃত আলেয়া খাতুন, সাং-মুক্তিযোদ্ধা পল্লী আবাসন। ঘটনায় জড়িত অন্য পলাতক আসামী হলেন মো. ইলন (৩০), পিতা-অজ্ঞাত, সাং-মুক্তিযোদ্ধা পল্লী আবাসন।
ঘটনার পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সুপার ভাইজার জোন ইনচার্জ-১ (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম তালুকদার (৫৫)।