শেকৃবি’র Fisheries and Marine Science অনুষদে “Upgrading Teaching, Learning & Infrastructure” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

শেকৃবি প্রতিনিধি:জধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) Fisheries and Marine Science অনুষদে “Upgrading Teaching, Learning & Infrastructure” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৪টায় এম. মহবুবউজ্জামান একাডেমিক ভবনের ৯ম তলার সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, ফিসারিজ ও মেরিন সায়েন্স অনুষদের ল্যাবরেটরি ও শ্রেণিকক্ষ আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মাঠভিত্তিক ব্যবহারিক কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এতে করে তারা ডিগ্রি অর্জনের পাশাপাশি কর্মক্ষেত্রে বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারবে।

অধ্যাপক ড. কাজী আহসান হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি উপ-উপাচার্য অধাপক ড. মোঃ বেলাল হোসেন। তিনি বলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাব ও শ্রেণী কক্ষগুলোকে বহিরবিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করতে হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, হিট প্রজেক্টর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, উপ-পরিচালক অধ্যাপক খোরশেদ আলম, শেকৃবি’র আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী,পরিচালক বহি:রাঙ্গন কার্যক্রম ড. মোঃ জামশেদ আলম,পরিচালক ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র অধ্যাপক ড. নাহিদ জেবা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী এবং ডিন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ ড. মোঃ জাহাঙ্গীর আলম।