বাকৃবিতে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মশাল র‍্যালি অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে অলিম্পিক মশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে হেলিপ্যাড থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.মো.শহীদুল হক,পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, মাৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আসাদুল হক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন পর্যায়ে অত্যন্ত চমৎকার এবং শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে। আমি বিশ্বাস করি, আগামী দুই দিনের এই কার্যক্রম আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই গৌরবকে আরও সুসংহত করবে।"