
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় এবং দুইজন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম (দুদু)-এর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি,উপজেলা বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী, মঞ্জুর কাদের মন্টু, মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন, সিনিয়র সহকারী শিক্ষক ও বাংলাদেশ স্কাউট সম্পাদক জাহাঙ্গীর আলম, আফসার আলী, বিএনপি নেতা শফিকুল ইসলাম, রফিকুল, কামরুজ্জামান রাজা, মতিন কাজী, আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাসান আলী আকন্দ, যুবদল নেতা সোহেল, রউফ, বাবু, শ্রমিকদল নেতা বাবলু মন্ডল, মহিলা দলের সুমি আক্তার ও জোৎসা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে মোট ৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে বিদায়ী দুইজন সিনিয়র শিক্ষক আব্দুস সালাম ও মো. গোলাম রাব্বানী-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।