
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
বিদ্যালয়ের সভাপতি মোছা. রুখশাইনা জেসমিন জাহান-এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সাদেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য যুবদল নেতা মিলটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোখছেদ মানিক, বিএনপি নেতা মতিন কাজী, কামরুল, মোস্তফা, লিটন, উপজেলা সমবায় দলের সভাপতি নুরুন্নবী সোনার সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।