Aqua nutrition and aquaculture-এর গবেষণা ছাত্র হিসেবে মেম্বারশিপ পেলেন পুষ্টিবিদ সাইফি নাসির

Category: গবেষণা ফিচার Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: দেশের অ্যাকুয়া নিউট্রিশন ও অ্যাকুয়াকালচার খাতে গবেষণার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত পুষ্টিবিদ সাইফি নাসির আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন। তিনি European Aquaculture Society (EAS)-এর Aqua Nutrition and Aquaculture গবেষণা ছাত্র হিসেবে সম্মানসূচক মেম্বারশিপ লাভ করেছেন, যার মেম্বারশিপ আইডি #3414908 এবং বর্তমানে সক্রিয়। আজ ১৩ এপ্রিল সোমবার প্রাপ্ত এই সদস্যপদ সাইফি নাসিরের গবেষণা ও অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি তাকে আরো অনেকদূর এগিয়ে নিতে উৎসাহিত করবে।

উল্লখ্য, ১৯৭৬ সালে “ইউরোপীয় মেরিকালচার সোসাইটি” হিসেবে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ১৯৮৪ সালে নাম পরিবর্তন করে ইউরোপীয় অ্যাকুয়াকালচার সোসাইটি রাখা হয়, যাতে সামুদ্রিক ও স্বাদু পানির জলজ চাষে বিস্তৃত গবেষণার প্রতিফলন ঘটে। বেলজিয়ামের ওস্টেন্ডভিত্তিক এই অলাভজনক সংস্থাটি ইউরোপজুড়ে গবেষণা, জ্ঞান বিনিময় ও নেটওয়ার্কিংয়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃত।

সংস্থাটি ‘Aquaculture International’ জার্নাল, ‘Aquaculture Europe’ ম্যাগাজিন এবং EASinfo নিউজলেটারের মাধ্যমে জ্ঞানচর্চা ও গবেষণা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ সম্মেলনেরও আয়োজন করে থাকে।

বাংলাদেশের অ্যাকুয়াকালচার সেক্টরে নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণা কার্যক্রমে পুষ্টিবিদ সাইফি নাসির তার নিরলস প্রচেষ্টা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্ট খাতের গবেষক, পেশাজীবী ও সহকর্মীরা তার এই অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে গবেষণা কার্যক্রম পরিচালনা করে দেশের Aqua nutrition and aquaculture সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।