শাজাহানপুরে মহিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসার ইফতার মাহফিল

Category: ইসলাম ও জীবন Written by Shafiul Azam

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসার এতিম শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং মাদরাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার বিএনপি সরকারের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম। মাদরাসার মোহতামিম মাওলানা ফুরকান ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী, মাঝিড়া ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম এবং শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।