Sunday, August 30, 2026

WPSA-BB-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: দেশের পোল্ট্রি শিল্পের গুণগত পরিবর্তনে কাজ করার অঙ্গীকার

30, Aug 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ প্রতিনিধি:  দেশের পোল্ট্রি শিল্পের সামগ্রিক উন্নয়ন এবং গুণগত পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে আজ শনিবার ২৯ আগস্ট, ২০২৬: সফলভাবে সম্পন্ন হলো ওয়ার্ল্ড'স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB)-এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ (AGM-2025)। রাজধানীর অভিজাত ঢাকা রিজেন্সি হোটেল এবং রিসোর্ট-এ আয়োজিত এই সভায় দেশের পোল্ট্রি খাতের বিশিষ্ট বিজ্ঞানী, WPSA-BB-এর সদস্যবৃন্দ. উদ্যোক্তা ও গবেষকগণ অংশ নেন।

অনুষ্ঠানে পোল্ট্রি শিল্পের আধুনিকায়ন, পুষ্টির নিরাপত্তা এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

সভার শুরুতে এবং শেষে ডাব্লিউপিএসএ-বিবি (WPSA-BB)-এর সভাপতি শামসুল আরেফিন খালেদ তাঁর বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ডাব্লিউপিএসএ-বাংলাদেশ শাখা শুরু থেকেই দেশের পোল্ট্রি শিল্পের গুণগত মান পরিবর্তনে এবং বিজ্ঞানসম্মত টেকসই খামার ব্যবস্থাপনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি খামারিদের অধিকার রক্ষা ও দেশের আপামর জনসাধারণের জন্য নিরাপদ প্রোটিনের উৎস নিশ্চিত করতে সংগঠনের আগামী দিনের রূপরেখা স্পষ্ট করেন। সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের পোল্ট্রি খাতের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান তাঁর বক্তব্যে বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন পেশ করেন। তিনি পোল্ট্রি শিল্পের বর্তমান সংকট ও তা থেকে উত্তরণের উপায়গুলো নিয়ে আলোকপাত করেন। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, ডাব্লিউপিএসএ-বাংলাদেশ শাখা দেশের পোল্ট্রি শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানের গুণগত পরিবর্তন আনার জন্য বিভিন্ন সেমিনার ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর আহবায়ক জনাব মসিউর রহমান

এছাড়া WPSA-BB-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সিরাজুল হক, ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে মোঃ আজমল হোসেন, মোহাম্মদ তৌহিদ হোসেন, ডঃ মোঃ শওকত আলী, জয়েন্ট সেক্রেটারি শাহ্ ফাহাদ হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস হোসেন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মাহমুদুল হাসান শিকদার সহ নির্বাহী কমিটির সকল সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ সদস্য অংশগ্রহণ করেন।

সভার অন্যতম গুরুত্বপূর্ণ অংশে সংগঠনের কোষাধ্যক্ষ ডা. মো. নুরুল ইসলাম তাঁর আর্থিক প্রতিবেদন ও কার্যক্রম তুলে ধরেন। তিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে বিগত বছরের অডিট রিপোর্ট উপস্থাপন করেন। একই সাথে আগামী দিনের কার্যক্রমকে বেগবান করতে সংগঠনের পক্ষ থেকে ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে অডিট রিপোর্ট ও নতুন বাজেট অনুমোদিত হয়।

বাজেট ও সাংগঠনিক প্রতিবেদন পেশের পর পোল্ট্রি শিল্পের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft