মেকানিজম নাকি বিজ্ঞান কেনো ভাসমান (Floating) ফিশ ফিড পানির উপর ভাসে (প্রথম পর্ব): পুষ্টিবিদ সাইফি নাসির 

প্রযুক্তি
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ প্রতিবেদক:একটি উৎকৃষ্ট ভাসমান (Floating) ফিশ ফিড তৈরিতে ফর্মুলেশন (Nutrition), প্রক্রিয়াজাতকরণ (Processing), এবং মান নিয়ন্ত্রণ (Quality Control) এই তিনটি সমান ও বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এটি মূলত ফিডের ঘনত্ব (Bulk Density), অভ্যন্তরীণ বায়ুকোষ (Air Cell), স্টার্চের জেলাটিনাইজেশন (Starch Gelatinization) এবং এক্সট্রুশন (Extrusion) প্রযুক্তির সমন্বিত ফল। এসব বিষয় নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্বে  পুষ্টিবিদ সাইফি নাসির কিছু ব্যাখা-বিশ্লেষণ দিয়েছেন।

পুষ্টিবিদ সাইফি নাসির বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ভাসমান ফিশ ফিড ভাসার মূল বৈজ্ঞানিক নীতি (Buoyancy), যেমন আর্কিমিডিসের সূত্র অনুযায়ী, কোনো বস্তুর ঘনত্ব (Density) যদি পানির ঘনত্ব (প্রায় 1.0 g/cm³)-এর চেয়ে কম হয়, তাহলে সেটি ভাসবে। অর্থাৎ, ফিডের Bulk Density < 1.0 g/cm³ → ফিড ভাসবে এবং ফিডের Bulk Density > 1.0 g/cm³ → ফিড ডুবে যাবে। সুতরাং, ভাসমান ফিড তৈরির মূল লক্ষ্য হলো ফিডের অভ্যন্তরে এমন কাঠামো তৈরি করা যাতে তার সামগ্রিক ঘনত্ব পানির চেয়ে কম হয়।

এক্সট্রুশন (Extrusion) প্রযুক্তির ভূমিকায় ভাসমান ফিড সাধারণত Extruder Machine দিয়ে তৈরি করা হয়। এখানে তাপমাত্রা: 100–150°C, চাপ: 20–40 bar (বা তার বেশি), এবং আর্দ্রতা: প্রায় 20–30% থাকে। এই অবস্থায় স্টার্চ সম্পূর্ণভাবে জেলাটিনাইজড হয়। যখন ফিড ডাই (Die) দিয়ে বের হয়, তখন চাপ হঠাৎ কমে যায় ফলে ভিতরের পানি তাৎক্ষণিকভাবে বাষ্পে পরিণত হয় ফলে অসংখ্য ক্ষুদ্র Air Cell বা Void তৈরি হয় ফলে ফিড ফুলে যায় (Expansion) এবং Bulk Density কমে যায় এ কারণেই ফিড পানিতে ভাসে বলে জানান তিনি।

তিনি জানান, ভাসমান ফিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো স্টার্চ  (Starch)। এই স্টার্চ  (Starch) ফিডের Expansion বাড়ায়, Air Cell ধরে রাখে, Pellet শক্ত করে, পানিতে স্থায়িত্ব (Water Stability) বাড়ায়। সাধারণত ভাসমান ফিডে মোট স্টার্চ প্রায় 20–30% রাখা হয় (প্রজাতি ও ফর্মুলার উপর নির্ভর করে)। জেলাটিনাইজেশন (Gelatinization) ভূমিকায় স্টার্চ যখন তাপ ও আর্দ্রতার প্রভাবে জেলাটিনাইজড হয় তখন পানির সাথে ভালোভাবে মিশে যায় এবং আঠার মতো কাজ করে। ফলে Expansion বাড়ায়, Pellet শক্তিশালী হয়, Floatability বৃদ্ধি পায়। সাধারণভাবে ভালো ভাসমান ফিডে স্টার্চ জেলাটিনাইজেশন 80–95% হওয়া কাম্য।

পুষ্টিবিদ সাইফি নাসির বলেন, ফিডের Expansion Ratio নির্ভর করে Extruder থেকে বের হওয়ার পর Pellet ফুলে ওঠার উপর। যেমন Expansion যত বেশি হবে Density তত কম হবে ফলে Floatability তত বেশি হবে। তবে অতিরিক্ত Expansion হলে Pellet ভঙ্গুর হয়ে যেতে পারে। কাঁচামালের Particle Size খুব সূক্ষ্মভাবে (সাধারণত 250–500 মাইক্রনের মধ্যে) গুঁড়ো করা হলে Mixing ভালো হয়, Expansion বাড়ে, Pellet মসৃণ হয়, এবং Floatability উন্নত হয়।

একটি ভালো ভাসমান (Floating) ফিশ ফিডের বৈশিষ্ট্য উল্লেখ করে পুষ্টিবিদ সাইফি নাসির বলেন, ভাসমান ফিশ ফিড ৯৫–১০০% Pellet পানিতে ভাসবে অন্তত ২০–৩০ মিনিট (অনেক ক্ষেত্রে ১–২ ঘণ্টা বা তারও বেশি) ভাসমান থাকবে, Water Stability ভালো হবে, Pellet সহজে ভাঙবে না, মাছ সহজে গ্রহণ করবে, এবং পুষ্টি পানিতে কম লিক হবে। ভাসমান ফিশ ফিড কতক্ষণ ও কত ভালোভাবে পানিতে ভাসবে তার জন্য কাঁচামাল গুরুত্বপূর্ণ হলেও, প্রসেসিং প্যারামিটার যেমন তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, স্ক্রু স্পিড, ডাই ডিজাইন ইত্যাদি বিশেষভাবে প্রভাবিত করে থাকে।

পুষ্টিবিদ সাইফি নাসির তার বাস্তব অভিজ্ঞতা, গবেষণা এবং বিভিন্ন গবেষণাভিত্তিক সারসংক্ষেপ থেকে উল্লেখ করেন ভাসমান ফিশ ফিডের ভাসার প্রধান কারণ কোনো একক উপাদান নয় বরং এক্সট্রুশন প্রযুক্তি (Extrusion Technology), স্টার্চের উচ্চ জেলাটিনাইজেশন (Starch Gelatinization), নিয়ন্ত্রিত আর্দ্রতা (Moisture Control), উপযুক্ত কাঁচামালের কণার আকার (Suitable raw material particle size), ফিডে অসংখ্য ক্ষুদ্র ফাঁপা কোষ (Micro Air Cell Formation), ফিডের ঘনত্ব (Bulk Density), ফিডের সঠিক সম্প্রসারণ (Pellet expansion) এবং এর সমন্বিত প্রভাব।-চলবে