নদীতে একের পর এক বিশাল পাঙাশ: ইলিশ সংরক্ষণের সুফল, নদীর পুনর্জাগরণ নাকি নতুন সতর্কবার্তা?
ড. মো. শরীফুল ইসলাম:
বর্ষার নদী কখনো কেবল পানি বহন করে না; সে বহন করে পলি, পোনা, প্রাণ, স্মৃতি এবং মানুষের জীবিকার দীর্ঘ ইতিহাস। সাম্প্রতিক বছরগুলোতে পদ্মা, যমুনা, মেঘনা ও তাদের শাখা-উপশাখা থেকে বড় আকারের পাঙাশ ধরা পড়ার সংবাদ বারবার আমাদের চোখে পড়ছে। কোথাও ১৫ কেজি, কোথাও ২০ কেজি, আবার কোথাও তারও বেশি ওজনের মাছ। জেলের মুখে বিস্ময়, আড়তদারের কণ্ঠে উচ্ছ্বাস, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির ঝড়—সব মিলিয়ে বড় পাঙাশ যেন নদীর গভীর থেকে উঠে আসা এক অপ্রত্যাশিত বার্তা।
মাটির স্বাস্থ্য রক্ষা ও মাটি পরীক্ষা কেন জরুরী ?
সমীরণ বিশ্বাস:বাংলাদেশের কৃষি আজ এক নতুন বাস্তবতার মুখোমুখি। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার চাপ এবং কৃষি জমির ক্রমহ্রাসমান পরিমাণ, সবকিছু মিলিয়ে কৃষিকে আরও দক্ষ, বিজ্ঞানভিত্তিক এবং টেকসই করে তোলার বিকল্প নেই। কিন্তু এই পুরো ব্যবস্থার মূল ভিত্তি যে মাটি, সেই মাটির স্বাস্থ্য নিয়েই আমাদের সবচেয়ে বড় অবহেলা রয়ে গেছে।
সিভাসু অধ্যাপক হুমায়ুনের বই নিয়ে ওয়াইলির কিউ-টু জার্নালে গবেষণাপত্র প্রকাশ
এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবিরের রচিত “মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস: নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং” বইকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ওয়াইলি-ব্ল্যাকওয়েল প্রকাশিত ইন্টারন্যাশনাল জার্নাল অব ডেইরি টেকনোলজি জার্নালে একটি গবেষণাভিত্তিক বই-পর্যালোচনা প্রকাশিত হয়েছে।



