এগ্রিলাইফ প্রতিনিধি: প্রান্তিক মৎস্য খামারিদের আধুনিক চাষ পদ্ধতি ও কারিগরি সহায়তার মাধ্যমে লাভবান করার লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী "খামারী সমৃদ্ধি কর্মশালা"।
চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড এবং কেজিএস গ্রুপের যৌথ উদ্যোগে এবং পবার স্থানীয় পরিবেশক 'নিলয় পোল্ট্রি এন্ড ফিশ ফিড'-এর সহযোগিতায় এ টেকনিক্যাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় এলাকার শতাধিক প্রান্তিক মৎস্য খামারি অংশ নেন। টেকসই ও লাভজনক মাছ চাষের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে খামারিদের দিকনির্দেশনা দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
মতবিনিময় সভায় মৎস্য পুষ্টিবিদ ও বিশেষজ্ঞগণ খামারিদের উদ্দেশ্যে বলেন, মাছ চাষে খরচের একটি বড় অংশই ব্যয় হয় খাবারে। তাই সঠিক পুষ্টিমান সমৃদ্ধ এবং মানসম্মত ফিড নির্বাচন করা অত্যন্ত জরুরি, যা মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি খামারিদের উৎপাদন খরচ কমিয়ে আনে। কর্মশালায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগ বালাই প্রতিরোধ এবং সঠিক উপায়ে মাছের যত্ন নেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেন যে, বিজ্ঞানসম্মত উপায়ে সঠিক খাবার ব্যবহার করলে প্রান্তিক খামারিরা তাদের কাঙ্ক্ষিত সাফল্য ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবেন। এই প্রসঙ্গে সেমিনারে একটি বিশেষ স্লোগান তুলে ধরা হয় "ব্যবহারে চেরিশ ফিশ ফিড সাফল্য নিশ্চিত"।
উক্ত কর্মশালায় খামারিদের কারিগরি ও ব্যবসায়িক পরামর্শ দিতে উপস্থিত ছিলেন কেজিএস গ্রুপের হেড অব বিজনেস প্রবীর কুমার ধর এবং অ্যাকোয়া নিউট্রিশন এন্ড অ্যাকোয়াকালচার বিভাগের এজিএম ও পুষ্টিবিদ সাইফি নাসির। চেরিশ ফিড ও আর বি এগ্রো লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং) ডাঃ কাওছার আহমেদ, নর্থ বেঙ্গল জোনের সিঃ এজিএম কৃষিবিদ মোঃ গোলাম রসূল, সিঃ ম্যানেজার (ক্যাটল) ডাঃ মোঃ শহীদুল্লাহ্, রাজশাহী জোনের সিঃ ডেপুটি ম্যানেজার মোঃ হুমায়ূন কবীর রিপন এবং এসিস্ট্যান্ট ম্যানেজার (ফিশ ফিড) মোঃ আশরাফুল আলম।
এছাড়াও উপস্থিত খামারিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন নিলয় পোল্ট্রি এন্ড ফিশ ফিডের স্বত্বাধিকারী ও চেরিশ ফিশ ফিডের স্থানীয় ডিলার মোঃ ওয়াহিদুন্নবী অনু। অনুষ্ঠান শেষে উপস্থিত খামারিরা এই ধরণের আয়োজনকে সাধুবাদ জানান এবং মাঠ পর্যায়ে এমন কারিগরি সভা নিয়মিত করার অনুরোধ করেন।





















