বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রযুক্তি
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

আহমেদ আলী:বগুড়ায় কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন শীর্ষক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন ২০২৬ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুর রহিম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

প্রধান অতিথির বক্তব্যকালে মহাপরিচালক বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিশন কৃষিকে টেকসই, নিরাপদ, জলবায়ু পরিবর্তন সহনশীল হতে হবে। সকল শ্রেনীর কৃষক ও কৃষি উদ্যোক্তাদের সমন্বয়ে লাভজনক, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তেল জাতীয় পণ্যের আমদানী নির্ভরতা না করে রপ্তানী বাড়াতে হবে উৎপাদন বাড়াতে হবে। মাটির স্বাস্থ্যের জন্য অর্গানিক ও সুষম সার ব্যবহার সকলকে উদ্বুদ্ধ করতে হবে। মসলা ফসলের সয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। তিনি আরো বলেন, কৃষকের ফসলের নায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের দেশের উৎপাদিত কাঁঠাল চীনে, আম মালয়েশিয়া, আনারস পাকিস্তানে রপ্তানীর জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ফলে প্রকল্প এলাকায় উচ্চ মূল্যের নিরাপদ ফসল উৎপাদন হচ্ছে। আয় বৃদ্ধির মাধ্যমে কৃষকরা হচ্ছেন সাবলম্বী। প্রকল্পের অর্থ ও কার্যক্রম স্বচ্ছতার সাথে শতভাগ বাস্তবায়ন করতে সকল কর্মকতাদের পরামর্শ প্রদান করেন। 

কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া কর্মশালায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক, মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া; কৃষিবিদ ড. সালমা লাইজু, পরিচালক, ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা ও কৃষিবিদ মোঃ মতলুবর রহমান, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের জেলা ও উপজেলা’র অফিসারবৃন্দ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বীজ প্রত্যয়ন এজেন্সী, এআইএস, বিএডিসি, এসআরডিআই, কৃষি বিপণন, বারি, ব্রি, বিনা, বারটান, প্রকল্পের কর্মকর্তাসহ ২৫০ জন উপস্থিত ছিলেন।