ফুলপুরে নারিশ ফিড–ইউএসজিবিসি’র মৎস্য প্রশিক্ষণ, খামারিদের সাড়া

বিজনেস পার্সোনালিটি
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ প্রতিনিধি: সোমবার (২৭ এপ্রিল) ময়মনসিংহের ফুলপুরে নারিশ ফিডের এজেন্ট নুবা এন্টারপ্রাইজে মৎস্য বিষয়ক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। নারিশ ফিডের উদ্যোগে এবং US Grains and BioProducts Council (USGBC)-এর সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রায় ৭০ জন মৎস্যচাষি, ফিড ডিলার ও সংশ্লিষ্টরা অংশ নেন। “অ্যাকুয়াকালচারে উৎকর্ষ অর্জন: পুকুরভিত্তিক চাষাবাদ ও খাদ্য ব্যবস্থাপনার সর্বোত্তম পদ্ধতি” বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে মৎস্য বিশেষজ্ঞ ড. মহিউদ্দিন আমিরুল কবির চৌধুরী বলেন, টেকসই উৎপাদনের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ও সঠিক পুষ্টি ব্যবস্থাপনার বিকল্প নেই। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি মাঠ পর্যায়ে ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পুকুর ব্যবস্থাপনা, খাদ্য প্রয়োগ ও রোগ নিয়ন্ত্রণ সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস-এর গ্লোবাল স্ট্যাটিস্টিকস অ্যান্ড ট্রেড ম্যানেজার মার্ক সিভিয়ার, জিএম এস. এম. এ. হক, সিনিয়র ডিজিএম ডা মুহাম্মদ মুছা কালিমুল্লাহ, ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টসের কনসালটেন্ট মাহি আলম সারোয়ার ও জু‌নিয়র এ‌জিএম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং প্রায় ৭০ জন খামারি।

অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে। আয়োজকরা বলেন, দেশে পাবদা, কই, শিংসহ বিভিন্ন মাছের চাহিদা বাড়ায় আধুনিক প্রশিক্ষণ জরুরি, এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।