ক্যাম্পাসের নিরাপত্তা কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন-সিকৃবি ভিসি

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নিরাপত্তা ব্যবস্থাপনাসহ চলমান উন্নয়ন কার্যক্রমসমূহ সরেজমিন পরিদর্শন করেছেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এ সময় তিনি ক্যাম্পাসের নিরাপত্তা কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) এসব কার্যক্রম পরিদর্শনের সময়  তিনি বলেন, ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে , যাতে সমগ্র ক্যাম্পাস সবসময় নজরদারিতে থাকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে কর্মরত নিরাপত্তা প্রহরীদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় ওয়াকিটকির সুবিধা চালু করা হয়েছে। ক্যাম্পাসের সড়কে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা হিসেবে স্থাপন করা হয়েছে আধুনিক বৈদ্যুতিক বাতি। এ ছাড়া ধাপে ধাপে সেন্ট্রালাইজড নিরাপত্তা ব্যবস্থা সেন্সর, উন্নত সিসিটিভি ও বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল প্রযুক্তি চালুর প্রক্রিয়া চলছে।

এ সময় তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিকায়নে কাজ করে যাচ্ছি । শুধু প্রযুক্তি নির্ভর পদক্ষেপ নয়, বরং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করতে বিশ্ববিদ্যালয়ে ঝুঁকি সনাক্তকরণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, নিরাপত্তাকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।