সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ১১তম কার্যনির্বাহী ছাত্র সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নবগঠিত ছাত্র সমিতির ভিপি নির্বাচিত হয়েছেন তাহসিন আহমেদ সিফাত ও জিএস নির্বাচিত হয়েছেন মো:সাইমুন ইসলাম। এছাড়াও এজিএস হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান শিহাব।
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল মামুন, ক্রীড়া সম্পাদক হিসেবে সালাহ উদ্দিন বিন সুলতান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে রাতুল আহমেদ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন উবাইদুল হাসান রনি ও মো. শাহরিয়ার রহমান সিয়াম।
নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।



