সিকৃবিতে মেধাবী শিক্ষার্থীদের  ইউজিসি মেধাবৃত্তির চেক প্রদান

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন অনুষদের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ইউজিসি মেধাবৃত্তি-২০২৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। 

আজ বুধবার (২৯ জুলাই ) ভাইস- চ্যান্সেলর সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক প্রদান করেন । 

এ সময় তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন তাদের অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। ভবিষ্যতেও তারা শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্টার  প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার। ইউজিসি বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলেন মারজানা মৌরিন জুঁই,সেবিকা দে, রিদিমা আহমেদ রিয়া, ইকরাম হোসেন ইমন, সুমাইয়া আক্তার এবং ফারিহা হুমায়রা রাফা।