চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩২ ব্যাচের নতুন কমিটির অভিষেক ও সাধারণ সভা সম্পন্ন

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ক্যাম্পাস ডেস্ক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ ক্লাবের অভিষেক ও সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ারের টাউন হলে আনন্দঘন পরিবেশে বিদায়ী সভাপতি শাহাদাত হোসেন নয়নের সভাপতিত্বে এই অভিষেক অনুষ্ঠিত হয়। সভাপতির স্বাগত বক্তব্যের পরে বিগত কমিটির আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন বিদায়ী কোষাধ্যক্ষ রশিদুল হাসান চঞ্চল। 

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও ১মিনিট নিরবতা পালন করা হয়।

সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় সহপাঠী বন্ধুরা নবনির্বাচিত কমিটি ২০২৬ নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। তিন বছর মেয়াদী কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের সাজ্জাদুল আনিস টিটো সভাপতি ও মার্কেটিং বিভাগের মোহাম্মদ আখতার মঈনুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি অধ্যাপক ড. আলাউদ্দিন, আরিফুর রহমান সুমন ও নুসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসাইন ও নাজমুল হক, কোষাধ্যক্ষ মো: একরামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোমেন মজুমদার, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো: কাইছার উদ্দীন,  সমাজকল্যাণ সম্পাদক নওরিন করিম, তথ্য ও গবেষণা সম্পাদক মো: হাফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এরফানুল ইসলাম খান, উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক নায়না ইসলাম। কার্যনির্বাহী সদস্য হলেন মো: রাশেদুল করিম, মোহাম্মদ জুনাইদ কবির, মো: রশিদুল হাসান চঞ্চল, মোহাম্মদ সালাহউদ্দিন,  জুলেখা জলি এবং কাজী ওমর এলাহী।

অভিষেক ও সাধারণ সভায় সম্মানিত অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি রিপায়ন বড়ুয়া, অধ্যাপক ড. অহিদুল আলম, অধ্যাপক ড. চৌধুরী মনিরুল হক, অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ, অধ্যাপক ড. ইকবাল সরোয়ার, আমিরুল ইসলাম, আবু বকর সিদ্দিক দুলাল, এম. আর. চৌধুরী মিল্টন।

অভিষেক পর্বের পরে অনুষ্ঠিত হয় নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।