এগ্রিলাইফ২৪ ডটকম:আজ ০৫ আগস্ট ২০২৬ সকাল ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন। অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শাহীদুর রহমান খান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. মারুফ হোসেন, ০৭ বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড জসিম উদ্দিন গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সভাপতি সনেট কুমার সাহার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজনেস ক্লাব এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজ ক্যাম্পাস গঠন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
পুরো কর্মসূচি শ্রদ্ধা, দেশপ্রেম ও পরিবেশ সচেতনতার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।



