এগ্রিলাইফ২৪ ডটকম:আগামী ৬ষ্ঠ বিএলএস অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোলট্রি মেলা ২০২৬-এর প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ ৮ আগস্ট ২০২৬ তারিখে সকাল ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডীন অফিসে একটি প্রস্তুতিমূলক সাক্ষাৎ ও ফ্লাইয়ার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বিএলএস) নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেন এবং আসন্ন আয়োজনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ডীন অফিসে আগত অতিথিদের হাতে মেলার ফ্লাইয়ার ও আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।
উক্ত সাক্ষাৎ ও ফ্লাইয়ার হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন ও অধ্যাপক ডা. মো. বাহানুর রহমান-এর সভাপতিত্বে বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন Sarder সম্পাদক ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, ইভেন্ট সমর্থক মোঃ সায়েম ও বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী মেলার রূপরেখা, আয়োজন পরিকল্পনা, অংশগ্রহণকারী ও পৃষ্ঠপোষকদের তালিকা প্রণয়ন এবং বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস) প্রতি বছরের ন্যায় এ বছরও এই আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা প্রাণিসম্পদ ও পোলট্রি খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষকবৃন্দকে বিশেষ আমন্ত্রণ
উক্ত প্রস্তুতিমূলক সাক্ষাৎ ও ফ্লাইয়ার হস্তান্তর শেষে বিএলএস নেতৃবৃন্দ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও স্কুল অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস-সহ সমস্ত অনুষদের শিক্ষকবৃন্দকে আগামী ৬ষ্ঠ বিএলএস অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোলট্রি মেলা ২০২৬-এ সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, শিক্ষকদের অংশগ্রহণ এই আয়োজনকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করবে এবং প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত উন্মোচিত করবে।



