প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, একটি দেশের উন্নয়নের জন্য দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য দক্ষ অপারেটর ও ল্যাবরেটরি কর্মীর প্রয়োজন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. মোঃ সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী এবং HEAT প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন FASVM-এর ডিন এবং HEAT প্রকল্পের NTT প্রধান অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। সভাপতির বক্তব্যে তিনি গবেষণা ও শিক্ষা কার্যক্রমে আধুনিক ল্যাবরেটরি ব্যবস্থাপনা এবং দক্ষ জনবল গঠনের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণ কর্মসূচির সঞ্চালনা করেন HEAT প্রকল্পের সাব-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. মোঃ আব্দুল মাসুম।
বক্তারা বলেন, আধুনিক গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে দক্ষ ল্যাবরেটরি কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ল্যাবরেটরি ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ, যন্ত্রপাতির সঠিক ব্যবহার এবং গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনায় পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
HEAT প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ল্যাবরেটরি কর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাবরেটরি কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।





















