এগ্রিলাইফ২৪ ডটকম:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের এলামনাই এসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার, কেরানীগঞ্জ, ঢাকা ড. মোঃ আব্দুস সাত্তার বেগ-কে আহবায়ক ও ডা. এ টি এম ফয়েজ খান রাকিব-কে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
আজ শুক্রবার ১৯ জুন সকাল ১০.০০ ঘটিকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকার অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, এএনএসভিএম অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম, ওসানোগ্রাফি অনুষদের ডীন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম।
সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোঃ আবুল বাশার খান, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোঃ মাসুদুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলি ও এএনএসভিএম অনুষদের সাবেক শিক্ষার্থীবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনার ডা: মো: আলাউদ্দিন মাসুদ সকলের উপস্থিতিতে কমিটির নাম ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ যুগ্ম আহবায়ক: ১। ডা: মো: গোলাম মোর্শেদ, ২। ডা: মো: রফিকুল ইসলাম ভুঁইয়া। কার্যকরি সদস্য: ১। ডা: অলক সরকার, ২। ডা: মো: কামরুল হাসান, ৩। ডা: মো: তাজাম্মুল হক, ৪। ডা: মো: মোস্তাফিজুর রহমান, ৫। ডা: মো: মাহবুবুর রহমান, ৬। ডা: মো: রাকিবুর রহমান, ৭। ডা: মো: রবিউল ইসলাম, ৮। ডা: মো: সাকিব রেজওয়ান, ৯। ড. মো: হুমায়ুন কবির।





















