এগ্রিলাইফ২৪ ডটকম:আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর (PRO Office)-এ নবনিযুক্ত প্রশাসক প্রফেসর ড. এস. এম. কামরুজ্জামান-কে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (BLS)-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়াতুল ইসলাম আরিফ, সহকারী সম্পাদক সেলিনা বেগম এবং জাহিদ বাবু উপস্থিত ছিলেন।
এ সময় BLS নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দেশ-বিদেশে আরও উজ্জ্বল হবে।
নবনিযুক্ত প্রশাসক প্রফেসর ড. এস. এম. কামরুজ্জামান বাংলাদেশ লাইভস্টক সোসাইটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।





















