জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফল ২০২৬ সেমিস্টারে ভর্তিকৃত ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনা জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন। এরপর বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল খালেক বলেন, “অধ্যবসায়, সততা ও শৃঙ্খলাই সফলতার মূল চাবিকাঠি। দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে”। 

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন নবীনদের বলেন, “আধুনিক ও যুগোপযোগী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে”। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খায়ের জাহান সোগরা। তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের নয়; এটি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নিয়মানুবর্তিতা, গবেষণামুখী চিন্তাভাবনা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়তে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতে হবে”।

সবশেষ সভাপতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সনেট কুমার সাহার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন। 

অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আকতারুল ইসলাম, ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. শাহীদুর রহমান খান, মানবিক ও সামাজিক অনুষদের ডিন মো. মারুফ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মশহুদ উজ জামান, রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, সহযোগী অধ্যাপক ও প্রক্টর ইমামুনুর রহমান, সহযোগী অধ্যাপক ও মকফরউদ্দিন হলের প্রাধাক্ষ্য আমিমুল এহসান, সহযোগী অধ্যাপক মতিয়ার রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দীন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর রাজু শাহাজি, লাইব্রেরিয়ান মো. রেজওয়ানুল কবির, পরিচালক (অর্থ) ইনামুল কবির সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ  কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফল শিক্ষাজীবন এবং দেশ ও জাতির কল্যাণে তাদের গুরুত্বপূর্ণ অবদান কামনা করেছে।