ত্রিশালে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

ফারমার্স এন্ড ফার্মিং
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:২০২৫-২৬ অর্থবছরে 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর Nutrition, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)'-এর আওতায় ময়মনসিংহের ত্রিশালে 'পার্টনার কংগ্রেস-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ জুন (মঙ্গলবার) বেলা ৩টায় ত্রিশাল পৌরসভা মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. উম্মে হাবিবা, পার্টনার ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ ড. সালাউদ্দিন কায়সার এবং ত্রিশাল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাম্মিম জাহান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা অপরিহার্য। একই সাথে গ্রামীণ অর্থনীতি ও পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে বসতবাড়ির আঙিনায় বিষমুক্ত শাক-সবজি উৎপাদনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও উল্লেখ করেন, সনাতন বা গতানুগতিক কৃষি উপকরণের পরিবর্তে আধুনিক কৃষি যন্ত্রপাতির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কৃষিকে এখন বাণিজ্যিক রূপ দেওয়ার সময় এসেছে। পার্টনার প্রজেক্টের এই ধারা উপজেলার কৃষকদের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ষ্টল পরিদর্শন করেন।

উক্ত কংগ্রেসে স্থানীয় কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রগতিশীল চাষিরা অংশ নেন।