খুলনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর খুলনা বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভা গত ৫ আগস্ট ২০২৬ বুধবার সন্ধ্যায় খুলনা ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেডআরএফ-এর নির্বাহী পরিচালক ডাঃ ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেসিসি প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

প্রধান অতিথি ডাঃ ফরহাদ হালিম ডোনার জেডআর জেড আর এফ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করেন। তিনি জেড আর এফ-এর চলমান কর্মসূচি ও আগামীর পরিকল্পনা সভায় আলোচনা করেন। চলতি মৌসুমে তিনি জেড আর এফ -এর উদ্যোগে নিম গাছ (জিয়া ট্রি) ও অন্যান্য গাছের চারা রোপনের কাজ চলছে বলে জানান। ডাঃ ডোনার উফশী ধানের বীজ ’কমল’ কৃষক পর্যায়ে সরবরাহ করা হয় বলেও জানান।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, জেডআরএফ আমাদের আবেগের ফাউন্ডেশন। জেডআরএফ-এর পরিকল্পনা বাস্তবায়নে আমি সর্বাত্মক সহযোগিতা করে যাব। কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, মানবতার সেবায় প্রতিষ্ঠিত জেডআরএফ-এর যেকোনো পরিকল্পনা বাস্তবায়নে খুলনা জেলা বিএনপির সবাই সহযোগিতার হাত প্রসারিত করবে।

সভায় খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জেডআরএফ-এর কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষকদের সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করতে নির্বাহী পরিচালক ডাঃ ফরহাদ হালিম ডোনারের প্রতি আহ্বান জানান।

জেডআরএফ-এর অ্যাডভাইজার ডাঃ এ এস হায়দার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক, মনিটর কৃষিবিদ ড. এস. এম. ফেরদৌস, সমন্বয়ক কৃষিবিদ প্রফেসর ড. আহসানুল হক স্বপন, মনিটর (চিকিৎসক) ডাঃ মেহেদী হাসান, ও সমন্বয়ক (চিকিৎসক) ডাঃ এস. এম. আকরামুজ্জামান, মনিটর (প্রকৌশলী) আরিফুল হক জুয়েল, ও সমন্বয়ক (প্রকৌশলী) আইয়ুব হোসেন, সমন্বয়ক (শিক্ষক) প্রফেসর এস. এম. তৌহিদুজ্জামানসহ প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক ও শিক্ষক পেশার প্রতিনিধিরা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জেডআরএফ-এর পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক ও শিক্ষক পেশার বিশেষজ্ঞরা বলেন, মানবতার সেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বাস্তবায়িত কর্মসূচিগুলো প্রশংসনীয়। তারা জেডআরএফ-এর কার্যক্রম আরও দৃশ্যমান ও জনসম্পৃক্ত করতে জেলা পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের প্রস্তাব দেন। একই সঙ্গে মানবকল্যাণে নিজেদের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

উন্মুক্ত আলোচনায় ডাঃ রফিকুল হক বাবলু, ডাঃ মোস্তফা কামাল, কৃষিবিদ মো. মোতাহার হোসেন, কৃষিবিদ মো. কামরুল ইসলামসহ অনেকে অংশগ্রহণ করেন। সভায় খুলনা বিভাগের আওতাধীন সকল জেলার প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক ও শিক্ষক পেশার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।