সিলেট জেলায় ৩দিনব্যাপি ফল মেলার শুভ উদ্বোধন

গভর্নমেন্ট

মো. জুলফিকার আলী:এবারের প্রতিপাদ্য “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” সারা দেশের ন্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিলেট আয়োজনে খামারবাড়ি, সিলেটের চত্বরে বৃহস্পতিবার (১৮ -২০জুন) তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

ফল মেলার শুভ উদ্বোধন করেন- সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন মো: শামসুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ, অধিদপ্তর, সিলেট ।

মেলায় সিলেট  জেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত নানা জাতের দেশি-বিদেশি ফল প্রদর্শিত হচ্ছে। ফলমেলার স্টলে আম, লিচু, জামরুল, লটকন, কলা, পেয়ারা, পেঁপে, জাম, কুল, ডালিম, লেবু, ড্রাগন, সফেদা, বেল, তাল, খেজুর, বরই, করমচা, অ্যাভোকাডোসহ বিভিন্ন মৌসুমি ও অপ্রচলিত ফল স্থান পায়। ফল মেলা কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”

“ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি নির্ভর অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে ফল চাষ সম্প্রসারণের বিকল্প নেই। নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন বৃদ্ধি এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।”